এসএমসি প্লাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তামিম

২৪ মে ২০২১, ১১:০৭ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © ফাইল ছবি

এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমসি এন্টারপ্রাইজ তামিমকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ার কথা জানায়।

কোম্পানিটির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার শামীম রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে দেশের প্রথম ও একমাত্র ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা গর্বিত।”

তামিম ইকবাল বলেন, ‘এসএমসি প্লাস বাংলাদেশের প্রথম ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক। আমি নিজে যেহেতু একজন স্পোর্টসম্যান এবং শরীরকে সব সময় রিহাইড্রেটেড রাখতে সচেষ্ট থাকি। তাই এমন একটা পণ্যের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে যা প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইটসে সমৃদ্ধ এবং শরীরের পানিশুন্যতা, ক্লান্তি দূর করতে কাজ করে।’

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের মার্কেটিং ডিভিশনের জেনারেল ম্যানেজার খন্দকার শামীম রহমান জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে বাংলাদেশের প্রথম এবং একমাত্র ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পেয়ে আমরা গর্বিত। এসএমসি গত ৪৬ বছর ধরে বাংলাদেশের একটি আইকনিক ব্র্যান্ড যা ওরসালাইন-এন এর মাধ্যমে লাখ লাখ জীবন বাঁচিয়েছে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬