মিস ইউনিভার্স মুকুট পেলেন মেক্সিকোর আন্দ্রেয়া মেজা

১৭ মে ২০২১, ০৩:১৯ PM
আন্দ্রে মেজা

আন্দ্রে মেজা © সংগৃহীত

শেষপর্যন্ত বিশ্বসেরা সুন্দরি নির্বাচিত হলেন মেক্সিকোর আন্দ্রে মেজা। ৭৩ জন দূরন্ত প্রতিযোগীর সঙ্গে লড়াই করে ২০২১ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন তিনি।

এ আয়োজনের ৬৯তম আসর বসেছিল ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে। প্রায় তিন ঘণ্টা ধরে টেলিভিশনে সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান।

সাবেক মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনঝি আন্দ্রের মাথায় মুকুট পরিয়ে দেন। ভারতীয় প্রতিযোগী অ্যাডলিন ক্যাসেলিনো তৃতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন।

মিস ইউনিভার্সের টুইটার পেজে শেয়ার করা হয়েছে গোটা অনুষ্ঠানের ঝলক। আন্দ্রেকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন গোটা বিশ্বের বিনোদনপ্রেমীরা।

ইতোমধ্যেই মিস ইউনিভার্স ২০১৫ পিয়া আলোনজো ওয়ার্টসবাচ আন্দ্রেকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, শুভেচ্ছা মেজা! আমাদের নতুন মিস ইউনিভার্স, তোমার নতুন জার্নিটা দেখার জন্য অপেক্ষা ধরে রাখতে পারছি না। শুভেচ্ছা মেক্সিকো।

মেক্সিকো এ বছরের বিজয়ী মিলিয়ে মোট তিনবার মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলো। এর আগে ১৯৯১ সালে লুপিটা জোনস এবং ২০১০ সালে জিমেনা নাভাররেতে মিস ইউনিভার্স হয়েছিলেন।

এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬