যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বাংলাদেশি যমজ দুই বোন

২৪ মে ২০২৫, ০৯:৪১ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:২৩ PM
আনিকা জেবা ও মালিহা জেবা

আনিকা জেবা ও মালিহা জেবা © ফেসবুক থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যমজ বোন আনিকা জেবা ও মালিহা জেবা। বরিশাল সদরের এই দুই বোন ২০১০ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

নিউইয়র্কে হাইস্কুল শেষ করে তারা সেন্ট জোন্স ইউনিভার্সিটিতে ব্যবসা-প্রশাসনে ভর্তি হন এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর রিজার্ভ অফিসার্স ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

মায়ের তত্ত্বাবধানে উচ্চশিক্ষার পথে এগিয়ে চলা দুই বোন গত ১৬ মে বিশেষ কৃতিত্বের সঙ্গে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তারা ‘সেকেন্ড লেফটেন্যান্ট’ পদে কমিশন্ড হন।

সেদিন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ব্রায়ান জে শ্যানলী বলেন, ‘শিক্ষার পাশাপাশি দেশসেবার এই উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক। জাতীয় নিরাপত্তা হুমকির মুখে এরা নিয়মিত বাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে অংশ নেবেন।’

আনিকা ও মালিহা জানান, তারা নিউইয়র্ক সিটির কুইন্স এলাকায় পাঁচটি ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি বাংলাদেশেও রয়েছে তাদের দুটি অনলাইন ব্র্যান্ড—কসমেটিকস ব্র্যান্ড ‘দ্য বিউটি মল’ এবং পোশাক ব্র্যান্ড ‘ইলেনি’।

নিউইয়র্কে তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: এবিসি ফুড অ্যান্ড ভেজিটেবল, বুচার মিট, আর রাজ্জাক সুপার মার্কেট, আর রাজ্জাক ব্যাঙ্কুয়েট ও আর রাজ্জাক হোলসেল ফ্লাওয়ার। এসবই রাজ্জাক ম্যানেজমেন্ট ইনকের অধীনে পরিচালিত হয়।

এমবিএ গ্র্যাজুয়েশন ও সেনাবাহিনীতে কমিশন লাভের ঠিক পরদিন, ১৮ মে, ছিল দুই বোনের জন্মদিন। জন্মদিনটি তারা উদযাপন করেন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আর রাজ্জাক সুপার মার্কেটের ব্যাঙ্কুয়েট হলে, যেখানে ছিল এক আনন্দঘন, কিন্তু ঘরোয়া আয়োজন।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9