অ্যান্টার্কটিকার পথে ২৭ বাংলাদেশি

১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাহাজে বাংলাদেশি অভিযাত্রীরা

জাহাজে বাংলাদেশি অভিযাত্রীরা

২৭ বাংলাদেশি নাগরিক বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টার্কটিকার উদ্দেশে রওনা হয়েছেন। তাদের সঙ্গে কনিষ্ঠতম সদস্যের বয়স ১১ বছর। আর্জেন্টিনার সর্বদক্ষিণের উশুয়াইয়াহ বন্দর থেকে তারা এমভি প্ল্যানসিয়াস নামক জাহাজে করে রওনা হয়েছেন।

২৭ বাংলাদেশিসহ ১১২ অভিযাত্রী রয়েছে জাহাজটিতে। বাংলাদেশিদের মধ্যে ১৩ জন দেশ থেকে রওনা হন, অন্যরা প্রবাসী বাংলাদেশি। ১১ বছরের জারিতা দলটির কনিষ্ঠতম সদস্য। তার সঙ্গে রয়েছে মা-বাবা।

সফরকারী দলের সদস্য পর্যটক তারেক অণু নিজের ফেসবুক ওয়ালে একটি গ্রুপ ছবি পোস্ট করে লিখেছেন, ‘অ্যান্টার্কটিকার পথে ২৭ জন বাংলাদেশি (সবাই অবশ্য ছবিতে নেই)। …১১ থেকে ৮০—সকল বয়সের নানা পেশার, কিন্তু ভ্রমণের নেশায় আক্রান্ত সকলেই। এমন ভ্রমণ এর আগে হয়নি, কোনো দিন হবে কি না কে জানে।’

গত ৬ ডিসেম্বর উশুয়াইয়াহ বন্দর থেকে জাহাজে ওঠেন অভিযাত্রীরা। ২১ দিনের অভিযান শেষে একই বন্দরে ফিরবেন ২৫ ডিসেম্বর। 

৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
জুমার দিন আসরের পর যে আমল ও দোয়ার ফজিলত অনেক
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি
  • ২৩ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে করেছেন চেয়ারম্যান নির্বাচন, এব…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
  • ২৩ অক্টোবর ২০২৬
আট হাজার ৫৫৬ কোটি ব্যয়ে বদলে যাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ২৩ অক্টোবর ২০২৬