ঢাবির সূর্য সেন বিতর্ক ধারার নেতৃত্বে জাবির-সাজিদ

১০ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঢাবির সূর্য সেন বিতর্ক ধারার নেতৃত্বে জাবির-সাজিদ

ঢাবির সূর্য সেন বিতর্ক ধারার নেতৃত্বে জাবির-সাজিদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন বিতর্ক ধারার ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোখলেসুর রহমান জাবির এবং সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিস বিভাগের ২০২০ ২১ শিক্ষাবর্ষের মো. সাজিদ হাসান। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিতর্ক ধারার মডারেটর, বর্তমান এবং সাবেক সভাপতি সেক্রেটারির উপস্থিতিতে এটি ঘোষণা করা হয়।

এছাড়া, ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটির মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত হোসেন ও ইব্রাহিম মুন্সী ইফতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজিদুল ইসলাম ও মো. মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া  ওই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। আনুষ্ঠানিকভাবে শিঘ্রই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানান সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও আসাদুল্লাহ আল গালিব।

সূর্যসেন বিতর্ক ধারার নবনির্বাচিত সভাপতি মোখলেছুর রহমান জাবির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চার শুরুর দিকের একটি সংগঠন সূর্য সেন বিতর্ক ধারা। এ ক্লাব থেকে বিতর্ক অঙ্গনের অনেক প্রসিদ্ধ মানুষের আবিষ্কার ঘটেছে। অনেক বিজ্ঞ মানুষজন এ ক্লাবকে নেতৃত্ব দিয়েছে। ক্লাবের অর্জনের ঝুড়িও অনেক সমৃদ্ধ। আমি আশা করি আমাদের মাধ্যমে সূর্য সেন বিতর্ক ধারা তার স্বগৌরবে ধাবমান হবে এবং ক্লাবের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে অনেক দূর এগিয়ে যাবে। এ দায়িত্ব যেন ভালোভাবে পালন করতে পারি সকলের নিকট দোয়াপ্রার্থী।

সূর্য সেন বিতর্ক ধারার নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাজিদ হাসান বলেন, সূর্যসেন বিতর্ক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন। যেটি জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা সহ দেশের নানান বিতর্ক প্রতিযোগিতায় বিগত সময়ে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। এই কমিটির হাত ধরে ক্লাবের সাবেক ও বর্তমানের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সূর্যসেন বিতর্ক ধারা তার গৌরবৌজ্জ্বল ইতিহাসকে আরো বেশি শানিত করবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬