সর্বকালের সেরা তিন বাঙালির একজন নজরুল: ওবায়দুল কাদের

২৭ আগস্ট ২০২২, ১০:৪৬ AM
জাতীয় কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

জাতীয় কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা © টিডিসি ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্বকালের সেরা তিনজন বাঙালির একজন কাজী নজরুল ইসলাম। সর্বশ্রেষ্ঠ বাঙালি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজী নজরুল আজও প্রাসঙ্গিক। তার এই প্রাসঙ্গিকতা চিরদিন থাকবে।

আজ শনিবার (২৭ আগষ্ট) সকালে আওয়ামী লীগের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, কাজী নজরুল,  শুধু সমকালের নন, তিনি সর্বকালের। কবির অসাম্প্রদায়িক এবং মানবতাবাদী চেতনার জন্য আমরা আজকে তাকে বেশি স্মরণ করবো। অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

আরো পড়ুন: সব সূচকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে জামিয়া মিলিয়া

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, এ দেশে একদল অসাম্প্রদায়িকতার কথা বলে সাম্প্রদায়িকতার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরা মুক্তিযোদ্ধা এবং গনবিরোধী শক্তিকে চিহ্নিত করে প্রতিরোধ ও পরাজিত করতে হবে।

বিএনপির সরকার পতনের বিষয়ে কাদের বলেন, এটা নতুন কথা নয়, ১৩ বছর ধরে শুনে আসছি। বিএনপি দেশ আর জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্যই ক্ষমতা। টেক ব্যাক বাংলাদেশ। আবারও হাওয়া ভবন। আবারও ধ্বংসলীলা আর জঙ্গিবাদ। এটাই তাদের লক্ষ্য। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়।

আজ ২৭ আগস্ট শনিবার কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে (১২ ভাদ্র) ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬
আলিম ভর্তির নীতিমালা প্রকাশ
  • ২৫ আগস্ট ২০২৬
মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সাল…
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬