বাঙলা কলেজ শিক্ষার্থীদের প্রশ্ন

এটা অনার্সের নাকি শিশু শ্রেণির আইডি কার্ড!

০২ জুলাই ২০২২, ০২:২২ PM
আইডি কার্ড

আইডি কার্ড © টিডিসি ফটো

সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের কাছে বহুল প্রতীক্ষিত ছিল স্মার্ট আইডি কার্ড। এই কার্ডকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রকাশিত আইডি কার্ডের ডিজাইন ও মান দেখে হতাশ শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি কার্ডের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের কঠোর সমালোচনা করেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৩০ জুন) কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান ও গ্রন্থাগরিক সুলতানা ইয়াসমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজ আইডি কার্ড বিতরণ করার তথ্য জানানো হয়।  

ইসমাইল হোসেন মেশকাত নামে এক শিক্ষার্থী বলেছেন, ফিতাগুলি সেই আগের মতই খ্যাত মার্কা আছে। ফিতার মান আরও উন্নত করা যেতে পারতো। ডিজাইনটিও অনেক লোকাল হয়েছে। মনে হচ্ছে ডিজাইনারের বড় অভাব পড়েছে!

আরও পড়ুন: সাভারে শিক্ষক হত্যা: এবার বহিষ্কার জিতুর প্রেমিকা

আব্দুল হাই নামে আরও এক শিক্ষার্থী বলেছেন, খুবই নিম্নমানের আইডি কার্ড ডিজাইন। বাঙলা কলেজের পরিবার গ্রুপে এ যদি ডিজাইন চাইত তাহলে, আমাদের বাঙলা কলেজের অনেক প্রফেশনাল ডিজাইনার ছিল তারা ফ্রি ডিজাইন করে দিত। তাছাড়াও এখনও যদি ডিজাইন পরিবর্তন করার প্রয়োজন হয়, জানাতে পারেন। আমরা অনেকেই আছি কলেজের জন্য একটি ফ্রি আইডি কার্ড ডিজাইন করে দিব।

সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিন বলেন, এটা অনার্সের স্টুডেন্টদের আইডি কার্ড, নাকি শিশু শ্রেণির? এর থেকে আগেরটা আরও স্মার্ট ছিলো।

মারুফ নামে শিক্ষার্থী নিজের টাইম লাইনে পোস্টে লিখেছেন, ডিজাইনটা এক্সের ওয়াও হইছেনা?  কিন্ডারগার্টেন স্কুলেও এই ডিজাইন করে না। আমগো ডিজিটাল আইডি কার্ড লাগবো না। আগেরটায় চলবো।

এ বিষয়ে জানতে চাইলে বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মিটুল চৌধুরী বলেন, ডিজিটাল কার্ড প্লাস্টিক করলে ভালো হতো তবে এ বিষয়ে আমি পুরোপুরি জানি না। কথা বলে জানাবো।

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি
  • ৩০ মার্চ ২০২৬
উমরাহ পালনে আজ রাতে সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ২৯ মার্চ ২০২৬
সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence