বন্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা স্থগিত

১৮ জুন ২০২২, ০৬:১২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২০ সালের বিএড অনার্স ১ম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং ২০২০ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। স্থগিত এই দু’টি পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।

এর আগে, করোনা পরিস্থিতির কারণে ১৯ জুন থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষার পরিবর্তিত রুটিন পরে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬