‘সাংবাদিকতার আঁতুরঘর ক্যাম্পাস সাংবাদিকতা’

০৭ জুন ২০২২, ০৮:৫৯ AM
প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ

প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) আয়োজনে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রায় তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সোমবার (৬ জুন) দিনব্যাপী চলা এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসার তালাত সুলতানা। প্রধান অতিথি হিসেবে ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া কর্মশালা চলে বিকাল ৫টা পর্যন্ত। 

যা কিছু সম্পাদনা হয় না তা সাংবাদিকতা নয় বলে মন্তব্য করে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, সোশাল মিডিয়া সাংবাদিকতা নয় কারণ এখানে সম্পাদনা হয় না। সাংবাদিকতায় অবশ্যই সম্পাদনা থাকতে হবে।

তিনি বলেন, সকল মত পথের বাইরে গিয়ে অবহেলিত মানুষের পক্ষে কথা বলাই হলো সাংবাদিকতা, সাংবাদিকরা সবসময় বঞ্চিত মানুষের পক্ষে কথা বলবে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকতায় আবেগ-অনূভুতির কোনো স্থান নেই।  

তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসার তালাত সুলতানা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, আমার ছাত্ররা যখন সফলতার সাথে এই পেশায় কাজ করে তখন সত্যিই আমি গর্ববোধ করি।

কর্মশালায় উপস্থাপনা ও ফিচার লিখনে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমিনা রিংকি, মাঠ রিপোর্টিং ও অনুসন্ধানী সাংবাদিকতায় যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন উল হাকিম, বেসিক জার্নালিজম ও ক্যাম্পাস রিপোর্টিং বিষয়ে বাংলাদেশে প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, ফটোগ্রাফি বিষয়ে প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক সাজিদ হোসেন, সংবাদ উপস্থাপনা ও রেডিও জকি বিষয়ে প্রশিক্ষণ দেন একাত্তর টিভির সংবাদ উপস্থাপক তানজিনা পৃথা।

প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের ক্রাইম রিপোর্টার শাহরিয়ার আরিফ, সিনিয়র সাংবাদিক তৌফিক মারুফ, মাহবুব জুয়েল, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল প্রমুখ।

এ সময় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকতার আঁতুরঘর হলো ক্যাম্পাস সাংবাদিকতা। কর্মশালায় যারা অংশ নিয়েছেন সবাইকে সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশাটা আসলে চ্যালেঞ্জিং। যারা সাংবাদিক হবার স্বপ্ন নিয়ে কর্মশালায় অংশ নিয়েছেন সবাইকে সাহস, শক্তি ও সততা নিয়ে এগিয়ে চলার প্রত্যয়ে শুভেচ্ছাও জানান তিনি।

ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
ফের কমল সোনার দাম, ভরিতে কত
  • ১২ নভেম্বর ২০২৬
দোষীদের শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে…
  • ১২ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ…
  • ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, …
  • ১২ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে ফের গাজিপুর মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950