কুবির হলগুলোতে নতুন হাউজ টিউটর

০৬ জুন ২০২২, ০৭:৪৪ PM
নতুন হাউজ টিউটর

নতুন হাউজ টিউটর © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের নতুন হাউজ টিউটর নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী এর স্বাক্ষরিত পৃথক ৪টি অফিসে আদেশ থেকে বিষয়টি জানা যায় ।

আরও পড়ুন: জবির প্রাচীর, কর্মচারীদের ঘর ভেঙ্গে ফেলল সিটি কর্পোরেশন

অফিস আদেশে অনুযায়ী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ফাহাদ জিয়া এবং গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক অর্নব বিশ্বাসকে কাজী নজরুল ইসলাম হলের, আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সজিব রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলজি বিভাগের প্রভাষক মোঃ মাকসুদুর রহমানকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের এবং ফার্মেসী বিভাগের প্রভাষক সাদিয়া জাহান এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সংগীতা বসাককে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউজ টিউটর পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

এছাড়া, কাজী নজরুল ইসলাম হলের হাউজ টিউটর ও ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউজ টিউটর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিবুল্লাহ এর মেয়াদ চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

প্রসঙ্গত, নতুন নিয়োগ প্রাপ্ত হাউজ টিউটররা তাদের যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬