আত্মহত্যার আগে স্টোরিতে লিখেছিলেন খুবি ছাত্র

‘আই ওয়ানা টু কাম এগেইন বাট উইথ প্রপারলি’

০৫ জুন ২০২২, ০৬:০২ PM

© সংগৃহীত

মেস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজল মন্ডলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের পাশেই হল রোডের এক মেসে। তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়।

প্রাথমিকভাবে তার বন্ধু ও সহপাঠীদের ধারণা, ব্যক্তিগত ও ক্যারিয়ার কেন্দ্রীক বিভিন্ন বিষয় নিয়ে হাতাশা থেকে সুইসাইড করতে পারেন কাজল। এ ঘটনার আগে কাজল তার ফেসবুক আইডির শেষ স্টোরিতে নিজের ছবি দিয়ে লিখেন ‘I wana to come again but with properly (আমি আবার আসতে চাই তবে সঠিকভাবে)।

এছাড়া গতকাল শনিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বাড়ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যা’ ভিডিও প্রতিবেদনে একজন ফেসবুক ব্যবহারকারীর শেয়ার করা পোস্টের নিচে ওই শিক্ষার্থী একটি মন্তব্য করেছিলেন।

সেই পোস্টে লেখা ছিল, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট পাশ না করলেও আমাদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হোক। দুই বেলা খাওয়া ও থাকার ব্যবস্থা থাকলে হয়তো বা আমাদের এতো ভেঙ্গে পরা লাগে না।’

কাজলের আত্মহননের এ ঘটনায় কাজলের নিকট বন্ধুরা ধারণা করছেন যে, কাজল বেশকিছু দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিষণ্ণতায় ভুগছিলেন। এরই জের ধরে আজ তিনি গলায় ধুতি পেচিয়ে আত্নহত্যা করতে পারেন বলে মনে করেন সহপাঠীরা। 

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা এসে ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ কি সেটা জানা যায়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ০৬ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন…
  • ০৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান
  • ০৬ অক্টোবর ২০২৬
‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬