পরীক্ষার হলে না গিয়ে মেসে গলায় ফাঁস নিলেন খুবি ছাত্র

০৫ জুন ২০২২, ০৪:০১ PM
উদ্ধার করে কাজল মন্ডলকে হাসপাতালে নেওয়া হচ্ছে

উদ্ধার করে কাজল মন্ডলকে হাসপাতালে নেওয়া হচ্ছে © সংগৃহীত

মেস থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। 

ওই শিক্ষার্থীর নাম কাজল মন্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের পাশেই হলরোডের এক মেসে। তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়।

তার বন্ধুদের সাথে কথা বলে জানা যায়, আজকে বিভাগের পরীক্ষা থাকা সত্যেও পরীক্ষা দিতে যাননি কাজল। পরে তার সহপাঠীরা পরীক্ষা শেষে তার খোঁজ নিতে আসলে মেসে রুমের দরজা ভেতর থেকে লক করা পায়। বার বার নক করে কোনো আওয়াজ না মিল্লে দরজার ছিদ্র দিয়ে ঝুলন্ত লাশ দেখা যায়।

তার পাশের রুমে তারই বন্ধু আতিকুল ইসলাম বলেন, আজকে আমাদের এগ্রিকালচার ইকোনমিকস পরীক্ষা ছিলো। পরীক্ষা দিতে যাওয়ার সময় তাকে বেশ কয়েক বার ডাকার পরও কোনো সাড়া শব্দ পাইনি। এক্সামের সময় হওয়ায় আমি এক্সাম দিতে হলে যাই। পরবর্তীতে রুমের ছিদ্র দিয়ে দেখা যায় ঝুলন্ত লাশ। হরিণ টানা থানার পুলিশকে খবর দিলে। দরজা ভেঙে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেকে) নিয়ে যায়।

বন্ধু ও সহপাঠীদের ধারণা বিভিন্ন বিষয় নিয়ে ডিপ্রেশন থেকে সুইসাইড করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ফেসবুকে শেষ স্টোরি ছিল নিজের ছবি দিয়ে 'I wanna back again properly'.

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা এসে ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ কি সেটা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ হাসান লিমন বলেন, এই ধরনের অপ্রীতিকর ঘটনায় আমরা খুবই মর্মাহত। শোকাগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
ফের কমল সোনার দাম, ভরিতে কত
  • ১২ নভেম্বর ২০২৬
দোষীদের শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে…
  • ১২ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ…
  • ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, …
  • ১২ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে ফের গাজিপুর মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950