স্নাতকোত্তর শেষ করা হলো না রাফিনের

০৩ জুন ২০২২, ০৯:৩৬ PM
রাফিন

রাফিন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর মো. রাফিন ইন্তেকাল করেছেন। শুক্রবার (৩ জুন) নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে করেন রাফিন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাফিন রাজবাড়ী জেলার ভবানীপুর গ্রামের মীর আলমগীরের বড় পুত্র। দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন তিনি। 

সহপাঠী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন রাফিন। শুক্রবার সকালে হঠাৎ করেই তার বুকে ব্যথা শুরু হয়। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। বাদ আসর রাজবাড়ী সদরের স্টেডিয়ামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

রাফিনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়া লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও সহপাঠীরা শোক প্রকাশ করেছেন। 

তার সহপাঠী ওয়সীম বলেন, কয়েকদিন আগেও কথা হলো। মৃত্যুর সংবাদ শুনে অনেকটা বিস্মিত হয়েছিলাম। এত তাড়াতাড়ি চলে গেল মেনে নিতে পারছিনা।

লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর প্রাণ ঝরে গেল। তার মৃত্যুতে লোক প্রশাসন পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ বছরই রাফিনের স্নাতকোত্তর শেষ হয়ে যেত। ১৯ জুন থেকে ওই ব্যাচের পরীক্ষাও শুরু হওয়ার কথা ছিল। আর স্নাতকোত্তর শেষ করা হলোনা তার। 

ট্যাগ: ইবি
প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close