দুই বছর পর চালু হলো ঢাকা কলেজের ক্যাফেটেরিয়া

৩১ মে ২০২২, ০৪:৩৪ PM
চালু হলো ঢাকা কলেজের ক্যাফেটেরিয়া

চালু হলো ঢাকা কলেজের ক্যাফেটেরিয়া © টিডিসি ফটো

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর নতুন করে চালু হয়েছে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়া। মঙ্গলবার (৩১ মে) ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন ক্যাফেটেরিয়া উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোঃ আবদুল কুদ্দুস সিকদার বলেন, করোনার দীর্ঘ ছুটি ও পরবর্তী সময়ে সংস্কার কাজ সহ নানা প্রতিবন্ধকতার কারণে দীর্ঘ দুই বছর ক্যাফেটেরিয়া বন্ধ রাখতে হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর জোর প্রচেষ্টায় এটি আবার চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রত্যাশা করি শিক্ষার্থীরা এর দ্বারা উপকৃত হবে। 

তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ক্যাফেটেরিয়া পরিচালনার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে আমরা নীতিমালা তৈরি করে দিয়েছি। নিয়মিত পরিচালনা কমিটির সদস্যরা মনিটরিং করবেন যাতে করে  এসব নীতিমালার ব্যত্যয় না ঘটে। মান বজায় রেখে খাবার সরবরাহ নিশ্চিত করা হবে।

সরকারের পক্ষ থেকে ক্যাফেটেরিয়ার ভর্তুকিতে কোনো বরাদ্দ না থাকায় শিক্ষার্থীদের জন্য কলেজের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন বলেন, সরকারি কলেজ হিসেবে আমাদের শিক্ষার্থীদের জন্য ভর্তুকির সুযোগটি নেই। বিশ্ববিদ্যালয় যেমন স্বায়ত্তশাসিত আমাদের তেমনটি নয়। আমরাও চাই যেন সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি বরাদ্দ দেওয়া হয়। এতে করে শিক্ষার্থীদের স্বাভাবিক দামের চেয়ে কিছুটা কম দামে খাবার খাওয়ার সুযোগ পাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোঃ আবদুল কুদ্দুস সিকদার রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম, দক্ষিণায়ন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক নাসির হোসেন সহ অন্যান্য শিক্ষকরা।

ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
ফের কমল সোনার দাম, ভরিতে কত
  • ১২ নভেম্বর ২০২৬
দোষীদের শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে…
  • ১২ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ…
  • ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, …
  • ১২ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে ফের গাজিপুর মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950