মাদক নিয়ে জ্ঞান হারানো ইবি ছাত্রকে শোকজ

২৯ মে ২০২২, ০৪:০৮ PM
আশিক কোরেশি

আশিক কোরেশি © ফাইল ছবি

মাত্রাতিরিক্ত মাদক সেবনের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী আশিক কোরেশিকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে মাদক সেবন থেকে বিরত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ওই শিক্ষার্থীর অভিভাবকের কাছে চিঠি পাঠানো হয়েছে। রবিবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আশিকের মা তাহমিন চৌধুরীর কাছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে। আশিক ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার জোকার্না গ্রামের মৃত সৈয়দ কায়েদুল হকের ছেলে।

চিঠিতে বলা হয়েছে, গত ২৫ মে আশিক কোরেশির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাদক সেবনের অভিযোগ পাওয়া গেছে। যা ছাত্র শৃঙ্খলা আচরণের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। আপনার সন্তানের মাদক সেবন হতে বিরত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

আরও পড়ুন: মাদকে জড়িয়ে স্বপ্ন ভাঙছে ইবি শিক্ষার্থীদের

এর আগে গত ২৫ মে রাতে বন্ধুদের সাথে মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের ফলে জ্ঞান হারান আশিক কোরেশি। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে তাকে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন।

প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে আশিক কোরেশির লিগ্যাল অভিভাবকের কাছে চিঠি পাঠিয়েছি। আশিককে আমরা একটি কারণ দর্শানোর নোটিশও দিয়েছি। ক্যাম্পাসে মাদকের আকার দিন দিন ভয়ংকর হয়ে যাচ্ছে। পরবর্তীতে অভিযোগ পেলে আমরা আমাদের মত করে ব্যবস্থা নেব।

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহতের দাবি ইসরায়েলের
  • ১৭ মার্চ ২০২৬
প্রো-ভিসি অধ্যাপক জাফর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি
  • ১৭ মার্চ ২০২৬
বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলে সংঘর্ষ, যুবক নিহত
  • ১৭ মার্চ ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন শেষ ৩০ মার…
  • ১৭ মার্চ ২০২৬
রাবিপ্রবির রমজানের দিনগুলোতে গড়ে ওঠে সম্প্রীতির এক অপূর্ব ম…
  • ১৭ মার্চ ২০২৬
এটি ছিল ‘উদ্ধারকারী মিশন’, কখনও ‘চাকরি’ মনে করিনি—বিদায়ী বক…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence