ইউনিফর্ম পরে কমার্স কলেজ শিক্ষার্থীদের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ নিষিদ্ধ

১৮ মে ২০২২, ০৪:২৫ PM
কমার্স কলেজ শিক্ষার্থীদের জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞা

কমার্স কলেজ শিক্ষার্থীদের জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞা © ফ

কলেজ প্রধানের অনুমতি ছাড়া ইউনিফর্ম পরে শিক্ষার্থীদের জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা কমার্স কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে বুধবার (১৮ মে) অধ্যক্ষ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

এতে বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া ইউনিফর্ম পরিহিত অবস্থায় ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশ নিষিদ্ধ। তথাপিও শিক্ষার্থীরা তাদের ক্লাস ফাঁকি দিয়ে উদ্যানে অবাচিত ঘোরাফেরা করছে মর্মে জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর কর্তৃক কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

এমতাবস্থায়, ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীদেরকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হলো। অন্যথায় নিয়ম ভঙ্গকারী শিক্ষার্থীর বিরুদ্ধে উদ্যান কর্তৃপক্ষ কর্তৃক প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হলে কলেজ কর্তৃপক্ষ কোন প্রকার দায় বহন করবে না।

 

মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close