মিশন ও ভিশন নিয়ে এগিয়ে গেলে স্বীকৃতি মিলবেই: ইবি ভিসি

১৬ মে ২০২২, ০৯:৫২ PM
প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম

প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, ‘মিশন ও ভিশন নিয়ে এগিয়ে গেলে স্বীকৃতি মিলবেই। লেগে থাকলে একদিন না একদিন সফল হওয়া যাবে। যে কোনো অর্জনের জন্য কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়।’

সোমবার (১৬ মে) বেলা ১১টায় প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

উপাচার্য আরও বলেন, ‘জাতীয় ক্রীড়া পুরস্কার ক্রীড়াবিদ ও সংগঠকদের জন্য স্বপ্নের। পুরস্কার পেলে ভালো লাগে। তবে পুরস্কারের আশায় আমি লেগে থাকিনি। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের সামনেই ছিনতাইয়ের শিকার জবি শিক্ষার্থী

সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সঞ্চালনায়, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও  সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনোয়ারুল হক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

বক্তব্য প্রদান শেষে উপাচার্য জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ায় বঙ্গবন্ধু পরিষদ এবং শাপলা ফোরামের পক্ষ থেকে উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর শিক্ষক সমিতি সহায়ক কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close