আজ থেকে খুলছে খুলনা বিশ্ববিদ্যালয়

১৬ মে ২০২২, ০৮:৪০ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

টানা ছুটি শেষে আজ থেকে খুলছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। রোববার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

জানা গেছে, আজ খুলনা বিশ্ববিদ্যালয় খুললেও প্রশাসনিক কাজের পাশাপাশি চলবে শুধু প্রথম বর্ষের ক্লাস। অন্যান্য সব বর্ষের চলমান প্রস্তুতিমূলক ছুটি (পিএল) শেষ হবে আগামী ২১ মে। পরদিন থেকে শুরু হবে অন্য সব বর্ষের প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ের মালিক হতে চান ব্যবসায়ী-রাজনীতিবিদরা, আবেদন শতাধিক

এর আগে গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়। এ সময় সব আবাসিক হলও বন্ধ ছিল।

বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬