কুবির হল খুলছে কাল, ক্লাস শুরু ১৬ মে

১৩ মে ২০২২, ০৫:৩৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঈদের ছুটি শেষে আগামীকাল শনিবার থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এছাড়া আগামী ১৬ মে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও হল প্রশাসন সূত্রে বিষয়টি জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি-রেজিস্ট্রার মো. দলিলুর রহমান জানান, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শেষ হচ্ছে আগামী ১৪ মে। তবে ১৫ মে (রোববার) বৌদ্ধ পূর্ণিমার বন্ধ থাকায় ১৬ মে থেকে শুরু হবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। 

হল খোলার বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ইদের ছুটি শেষে আগামী শনিবার হল খুলে দেওয়া হবে। 

আরও পড়ুন: নতুন ৩টি অনুষদ চালুর অনুমোদন পেল বুয়েট

উল্লেখ্য, গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর ও ঈদ-উল ফিতর উপলক্ষে ২৬ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। আর গত ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া গত ২৮ এপ্রিল থেকে আবাসিক হলসম‚হ বন্ধ ঘোষণা করা হয়।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬