শৃঙ্খলাবোধের অভাব দেখলে বোন হিসেবে ছাত্রলীগের ভাইদের শাসন করব

১১ মে ২০২২, ০৭:০৮ PM

© ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা যে ছাত্রলীগ করেছি, সেই ছাত্রলীগে শৃঙ্খলাবোধ ছিল। এখন যদি কোথাও ছাত্রলীগে শৃঙ্খলাবোধের অভাব দেখি, তাহলে আমি বোন হিসেবে ছাত্রলীগের ভাইদের কিছুটা শাসন করব।

আজ বুধবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন. ছাত্রলীগের ভাইয়েরা শুধু স্লোগান দিলে চলবে না। তা–ও আবার অমুক ভাই, তমুক ভাইয়ের নামে স্লোগান কেন? স্লোগান দিতে হলে তা হবে শেখ হাসিনার নামে, স্বাধীনতার নামে আর প্রগতির নামে।

শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না। শিক্ষার্থীরা যেন দক্ষ কর্মী হওয়ার যোগ্যতা অর্জন করে বিশ্ববিদ্যালয় ছাড়ে। এ জন্য কারিকুলামও (পাঠ্যক্রম) সেভাবে তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয় মানে গবেষণার জায়গা। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ভালো শিক্ষক আছেন, গবেষক আছেন। তাহলে আমরা কেন শিক্ষার্থীদের যোগ্য করে তৈরি করতে পারব না!

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখ। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গত ডিসেম্বরে যোগ দেওয়ার পর থেকেই কিছু সংকট দেখেছেন। সেসব সংকট সমাধানের জন্য চেষ্টা করছেন। শিক্ষা, গবেষণা ও উন্নয়ন—এই তিন বিষয় সামনে রেখে তিনি কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়নের জন্য অন্তত ৫০০ কোটি টাকা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. জালাল উদ্দিন ও ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ত্রিশালের সংসদ সদস্য রুহুল আমিন মাদানী সেখানে উপস্থিত হলেও তিনি শারীরিক অসুস্থতার কারণে চলে যান।

দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খেলে মিলবে যেসব উপকার
  • ১২ নভেম্বর ২০২৬
‘এক দিনের বন্ধুত্বও কামনা করি না’— মধ্যরাতে রহস্যময় পোস্ট ঢ…
  • ১২ নভেম্বর ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স…
  • ১২ নভেম্বর ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950