প্রেমিকের বাসায় বিষপানে অসুস্থ, আইসিইউ থেকে না ফেরার দেশে

০৯ মে ২০২২, ০৭:২১ PM
জবি শিক্ষার্থী অংকন

জবি শিক্ষার্থী অংকন © টিডিসি ফটো

প্রেমিকের বাসায় বিষপানে অসুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ যাবত হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অংকন বিশ্বাস (২২) মারা গেছেন। সোমবার (৯ মে) জবির ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত অংকন জবির ইংরেজি বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। স্নাতকের ফলাফলে অংকন প্রথম শ্রেণিতে প্রথম ও একজন দক্ষ বিতার্কিক। জবি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তিনি। 

জানা গেছে, গত ২৪ এপ্রিল জবির ইংরেজি বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী অংকন বিশ্বাসকে রাজধানীর আজগর আলী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী শাকিলের সঙ্গে অংকনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে বিগত কয়েক মাস যাবত তাদের এ প্রেমে বিপত্তি লক্ষ্য করা যায়। এর কারণ শাকিল একই বিশ্ববিদ্যালয়ের অন্য আরেকটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। এর কারণ তারা পরস্পর ভিন্ন ধর্মের। এজন্য শাকিল তাকে এড়িয়ে চলতো ও অংকনকে বিয়েতে অস্বীকৃতি জানায় শাকিল। 

জবি শিক্ষার্থী অংকন

শিক্ষার্থীদের সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় অংকন শাকিলের বাসায় গেলে অজ্ঞাত কারণে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে যায় শাকিল ও তার ছোট ভাই হিমেল। এ সময় শাকিল অংকনকে কখনো ভাই এবং কখনো বন্ধুর পরিচয়ে হাসপাতালে ভর্তি করাতে চাচ্ছিল। এতে হাসপাতাল কর্তৃপক্ষ অংকনকে ভর্তিতে অস্বীকৃতি জানায়। পরে অংকনের বন্ধু আব্দুল মুকিত চৌধুরী সানীকে কল করে বিষয়টি জানানো হয়। 

এ ব্যাপারে সানী জানান, ঘটনার দিন আজগর আলী হাসপাতাল থেকে অংকন অসুস্থ বলে একটা ফোন আসে। সেখানে গিয়ে অংকনকে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পাই। ডাক্তাররা তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। এ সময় হাসপাতালে শাকিল ও তার ভাই হিমেলকে দেখতে পাই। শাকিল ভাই ও বন্ধুর পরিচয়ে ভর্তি করাতে চাইলে প্রথমে ভর্তি করেনি কর্তৃপক্ষ। পরে স্বামী পরিচয়ে ভর্তি করান।

তিনি আরও জানান, শাকিল প্রথমে ঘটনা বলতে চাইছিলেন না। পরে শাকিল জানিয়েছিল বাসা থেকে হয়ত কিছু খেয়ে শাকিলের বাসায় এসেছে অংকন। একপর্যায়ে অসুস্থ হয়ে যায় অংকন। সানী বিষয়টি অংকনের পরিবারকে জানাই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শাকিল অঙ্কনকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে। পরে অংকনের বাবা তপন বিশ্বাস তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করেছেন। 

আরও পড়ুন : নিখোঁজ নয়, কাজের উদ্দেশ্যে বাড়ি ছাড়েন সেই চার শিক্ষার্থী 

এদিকে বিষক্রিয়ায় হার্ট অ্যাটাক ও পরে ব্রেন স্ট্রোক করায় উন্নত চিকিৎসার রোববার (১ মে) অংকনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

এদিকে অংকনকে হাসপাতালে ভর্তির পর থেকেই পলাতক রয়েছেন শাকিল। শাকিলের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে বক্তব্য দিতে চান।

এ ব্যাপারে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সাঈদ আল মামুন জানান, এ ঘটনায় একটি পুলিশ ফাইল হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা
  • ১৪ জুলাই ২০২৬
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে পারভেজ
  • ১৪ জুলাই ২০২৬
সকালের রুটিনে বদল আনলেই কমবে স্ট্রেস হরমোন কর্টিসল
  • ১৪ জুলাই ২০২৬
গার্লস কলেজে চাকরি করায় পদ হারালেন জেলা জামায়াত সেক্রেটারি
  • ১৪ জুলাই ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ
  • ১৪ জুলাই ২০২৬
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence