নজরুল বিশ্ববিদ্যালয় দিবস আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম বিশ্ববিদ্যালয় দিবস সোমবার (৯ মে)। দিবসটি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনের নানান প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম পর্ব সোমবার (৯ মে) ও দ্বিতীয় পর্ব বুধবার (১১ মে)। আয়োজনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়টিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বিশিষ্টজনরা।

আগামী ১১ মে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্যে শিক্ষামন্ত্রী দীপু মনি, ময়মনসিংহ-৭ আসনের সাংসদ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল এবং পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাউসার আহাম্মদ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ওয়েবমেট্রিক্সের র‍্যাংকিংয়ে ৭৭তম নজরুল বিশ্ববিদ্যালয়

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে দুপুরে আমন্ত্রিত বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, উন্নয়ন, গবেষণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবির নামাঙ্কিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০০৬ সালের ৯ মে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী, আড়াইশোর অধিক শিক্ষকসহ প্রায় ২ শতাধিক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এখানে ছয়টি অনুষদভুক্ত আছে ২৪টি বিভাগ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬