বিষণ্নতায় জবি শিক্ষার্থী মেসবাহর আত্মহত্যা

২৩ আগস্ট ২০২১, ০২:০৫ PM
মেসবাহ জগন্নাথ বিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী

মেসবাহ জগন্নাথ বিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী © ফাইল ছবি

রাজধানীর উত্তরায় বিষণ্নতায় আত্মহত্যা করেছেন জগন্নাথ বিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মেসবাহ। সোমবার (২৩ আগস্ট) সকালে উত্তরার ৬নং সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম জানান, করোনার আগে তিনভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করে, সেখানে তিনভাই একসঙ্গে থাকতো। আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে।

মেসবাহ এর সহপাঠীরা জানান, বেশ কিছুদিন ধরেই সে বিষণ্নতায় ভুগছিলো। অনেকে মনে করছে প্রেমঘটিত বিষণ্নতা থেকে আত্মহত্যা করেছে মেসবাহ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি জেনেছি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি এবং মেডিকেলে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা ইসলাম শরীফ বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আমি মাত্রই শুনেছি। বিস্তারিত খবর নিয়ে বলতে পারবো।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬