জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার সূচি প্রকাশ

দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধি
২২ আগস্ট ২০২১, ০৯:৪৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রবিবার (২২ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এদিকে, অন্য আরেকটি বিৃতিতে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি কথা জানানো হয়েছে। ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd)।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬