ক্যাম্পাস খোলার দাবিতে বেরোবিতে প্রতীকী ক্লাস

২২ আগস্ট ২০২১, ০৪:০১ PM
বেরোবিতে প্রতীকী প্রতিবাদী ক্লাস

বেরোবিতে প্রতীকী প্রতিবাদী ক্লাস © টিডিসি ছবি

অবিলম্বে ক্লাস খুলে দেওয়ার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রতীকী প্রতিবাদী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় বেরোবি ক্যাফেটেরিয়ার সামনে ক্লাস নেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ওয়াদুদ। 

প্রতীকী ক্লাসে ওই বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থীকে সশরীরে অংশগ্রহণ করতে দেখা যায়।

ধীরে ধীরে জোড়ালো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি। এ দাবির সঙ্গে মিল রেখে ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে প্রতীকী ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে এ কর্মসূচি অব্যাহত রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকে ঘোষণা দিয়ে গত সোমবার (১৬ আগস্ট) রাবির রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে প্রতীকী ক্লাস নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন।

নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, সাবেক সম…
  • ১৮ আগস্ট ২০২৬
খালি পেটে সাদা মাখন খেলে ওজন কমে, নাকি রক্তে কোলেস্টেরল বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি, শত বছরের স্বাদে আজও জমে ওঠে উ…
  • ১৮ আগস্ট ২০২৬
বদলির আইডি-পাসওয়ার্ড না পেলে পাঠাতে হবে মেসেজ, জেনে নিন নিয়ম
  • ১৮ আগস্ট ২০২৬
ইংরেজিতে ভয়: কেন শিখব
  • ১৮ আগস্ট ২০২৬
তা’মীরুল মিল্লাতের তামিম পেলেন ইন্দোনেশিয়ার ফুল-ফান্ডেড স্ক…
  • ১৮ আগস্ট ২০২৬