দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বুয়েট, রানার্সআপ ড্যাফোডিল-ববি

২১ আগস্ট ২০২১, ০৮:০২ PM
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বুয়েট, রানার্সআপ ড্যাফোডিল-ববি

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বুয়েট, রানার্সআপ ড্যাফোডিল-ববি © ফাইল ফটো

বাংলাদেশ চেস এরিনা (বিসিএ) তত্ত্বাবধানে আয়োজিত দাবা টুর্নামেন্টে দ্বিতীয় রানার্সআপ হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টে ১০টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সর্বমোট ৯২ জন প্রতিযোগি অংশ নেয়।

প্রতিযোগিতায় সর্বোচ্চ ৬৮ স্কোর নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বুয়েট, দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ স্কোর নিয়ে রানার্সআপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং ৫২ স্কোর নিয়ে দ্বিতীয় রানার্সআপ হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

এরিনা পদ্ধতিতে দলগত এই টুর্নামেন্টে প্রত্যেকদল থেকে পাঁচজন প্রতিযোগীর স্কোর যোগ করে ফলাফল নির্ধারণ করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব থেকে অংশ নেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. রুবেল হোসেন ও এম. এস রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব রায়হান, আলামিন মুন্সী, শুভ্রাংশু জয়তু, আশিক আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান, প্রাণরসায়ন ও জীব প্রযুক্তির হাসান মাহমুদ তুষার, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মো. রাকিবুল ইসলাম।

বরিশাল বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি মো. রুবেল হোসেন বলেন, উদীয়মান খেলোয়াড়েরা প্রতিনিয়ত বরিশাল বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবে যুক্ত হচ্ছে। আমরা প্রত্যশা করছি অচিরেই আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হবে।

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬