রংপুরে মেসে ডাকাতি, বেরোবির ২ শিক্ষার্থী গুরুতর আহত

২১ আগস্ট ২০২১, ০২:০১ PM
আহত ছাত্র

আহত ছাত্র © ফাইল ছবি

রংপুরের পার্কমোড় সংলগ্ন শামস ভিলা ছাত্রাবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ আগস্ট) ভোর চারটায় এ ঘটনা ঘটে।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা ও পদার্থ বিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হুদা কে কুপিয়ে গুরুতরভাবে জখম করে সাথে থাকা ২টি এন্ড্রয়েড ফোন ছিনতাই করেছে ডাকাতরা।

ভুক্তভোগী নাজমুল হুদা বলেন, খুব সকালে উঠে ডিপার্টমেন্টের এসাইনমেন্ট করে বন্ধুর রুমে যাওয়ার সময় মেসে অপরিচিত ব্যক্তিকে দেখতে পাই। এসময় তার পরিচয় জানতে চাইতেই সে কাছে এসে গলায় গলায় ছুরি ধরে বলে তোর কাছে যা আছে দিয়ে দে। আমার কাছে কিছু না পেয়ে জিম্মি করে পাশে এক রুমে নিয়ে যায়। এ সময় কয়েকজন এসে রুমে থাকা দুইজন কে কুপিয়ে ২টি এন্ড্রয়েড ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

অন্য ভুক্তভোগী মাসুদ রানা বলেন, আমি ফজরের নামাজ পড়তে উঠেছি এ সময় হঠাৎ ভীতসন্ত্রস্ত হয়ে বন্ধু নাজমুল হুদা আমার রুমে প্রবেশ করে তার পিছনে ছুরি হাতে আরও কয়েকজন প্রবেশ করে। আমাদের কাছে মোবাইল চাইতে থাকে। দিতে রাজি না হওয়ায় ছুরি ও বটি দিয়ে কোপাকুপি শুরু করে। এতে আমরা মোবাইল দিতে বাধ্য হই। আমরা এখনো ভয়ের মধ্যে আছি।

মেসের অন্য ছাত্ররা জানায়, মাসুদ রানা ও নাজমুল হুদার চিৎকার শুনে এসে দেখি তারা আহত অবস্থায় পরে আছে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন কে জানিয়ে এম্বুল্যান্স এর মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ছাত্র আহত হওয়ার ঘটনা শুনেছি। ছাত্ররা এম্বুলেন্স চেয়েছে এম্বুল্যান্স পাঠিয়েছি। থানায় দুইজন আটকের কথা শুনেছি।

শামস ভিলা ছাত্রাবাসের মালিক শামসুজ্জামান বলেন, মেসে ছাত্র আহত হওয়ার ঘটনা শোনার সাথে সাথেই মেসে গিয়ে খোঁজখবর নিয়েছি, চিকিৎসার জন্য এম্বুলেন্স আনিয়েছি। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে এজন্য মেস মালিক সমিতির সাথে কথা বলবো।

রংপুর তাজহাট থানা ওসি আখতারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা একজনকে গ্রেফতার করেছি

ট্যাগ: বেরোবি
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬