তরুণ প্রজন্মের মনে বঙ্গবন্ধুর আদর্শ পৌঁছে দিতে হবে: ববি উপাচার্য

২০ আগস্ট ২০২১, ০৮:৪৭ PM
জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তরুণ প্রজন্মের মন ও মননে পৌঁছে দিতে হবে। আর তাহলেই বর্তমান তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করবে। জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আজ শুক্রবার উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এসব কথা বলেন।

এদিন বিকেল ৪টায় জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে ভার্চুয়াল আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো সংযুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১১ থেকে ১৬, কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১৭ থেকে ২০-এর নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম। এছাড়াও বক্তব্য রাখেন সুব্রত কুমার বাহাদুর, সাজ্জাদ উল্লাহ ফয়সাল, সোলায়মান খান, সৈয়দা ফাতেমা মমতাজ মলি, রফিক সেরনিয়াবাত, তৌছিক আহমেদ রাহাত, হাবিবুর রহমান, সাইফা আলম সঞ্চি, নাদিম মল্লিক প্রমুখ।

মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ছাড়ার নির্দেশনা
  • ০৫ মার্চ ২০২৬
নিজ বিভাগে ইবি শিক্ষককে হত্যা, নেপথ্যে কী?
  • ০৫ মার্চ ২০২৬
ইসরায়েলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
হামিম ছাড়াও ঢাবির আরও এক নেতাকে অব্যাহতি ছাত্রদলের
  • ০৫ মার্চ ২০২৬
দল থেকে অব্যাহতির পর যা বললেন ছাত্রদলের হামিম
  • ০৪ মার্চ ২০২৬
মিরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • ০৪ মার্চ ২০২৬