সাত কলেজের ২য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ

২০ আগস্ট ২০২১, ০৮:২৮ AM
ঢাবি ও সাত কলেজের লোগো

ঢাবি ও সাত কলেজের লোগো © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের দ্বিতীয় বর্ষের 'অনিয়মিত-মানোন্নয়ন' পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি জানান, ওই পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ সেপ্টেম্বর।  

সাম্প্রতিক লকডাউনের আগে করোনা পরিস্থিতির কিছুটা অবনতি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের পরীক্ষাসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হলে পরদিনই নানাবিধ কারণে পিছিয়েপড়া সাত কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা চালিয়ে যাওয়ার দাবিতে নীলক্ষেত অবরোধ করেন।

শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষদের সভায় বিশেষ বিবেচনায় ও শর্তসাপেক্ষে কেবল সাত কলেজের পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেন। হঠাৎ লকডাউন শুরু হলে আবার সব পরীক্ষা সংগত কারণেই স্থগিত হয়ে যায়।

এর মধ্যে ২য় বর্ষ অনার্স অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষা অন্যতম। এটি নিয়মিত পরীক্ষা নয়।

ঢাবি অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নিজ অবস্থান জানালেন হা…
  • ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence