জবিতে ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

১৯ আগস্ট ২০২১, ০৪:২১ PM
বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন © টিডিসি ছবি

বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক এ বুথের শুভ উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের এই কর্মসূচি। দেশ ও জনগণের কল্যাণে আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, দেশের কল্যাণে স্বাধীনতার বাণী অক্ষুন্ন রাখতে যে কাজ করছে নিসন্দেহে এটা ভালো কাজ।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শেখ মুজিবের আদর্শের সংগঠন। শেখ মুজিবের আদর্শকে লালন করে করোনার শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে আছে। করোনাকালীন সময়ে কৃষকের ধান কাটা থেকে শুরু করে সকল ভালো কাজ করে যাচ্ছে। অন্যদিকে দেশের একটি কুচক্রি মহল বারবার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দেশের সকল কুচক্রী মহলকে রুখে দিতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ একের পর এক যে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছে আমি এসকল ভালো কাজের স্বাদুবাদ জানাই।

এ সময়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার সহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক শিক্ষার্থীসহ বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬