সেপ্টেম্বরে সশরীরে শুরু সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা

১৮ আগস্ট ২০২১, ০৪:৫৪ PM
আজ এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়

আজ এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর স্থগিত ও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সাথে সাত কলেজের অধ্যক্ষের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে স্নাতকে ভর্তিকৃত ২০১৭-১৮ সেশন ও ২০১৮-১৯ সেশনের যে সকল শিক্ষার্থী তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিল তাদেরকে শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন অধ্যক্ষ সেলিম।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং পুনরায় লকডাউন না হলে আগামী সেপ্টেম্বরের ১ তারিখ থেকে সাত কলেজে সশরীরে পরীক্ষা শুরু হবে। প্রাথমিক অবস্থায় আটকে থাকা এবং স্থগিতকৃত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে অন্যান্য শিক্ষাবর্ষের রুটিনও পর্যায়ক্রমে প্রকাশিত হবে।

তিনি আরও বলেন, বৈঠকে সাত কলেজের স্নাতক শ্রেণীর তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরকে পরবর্তী শিক্ষাবর্ষে শর্তসাপেক্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্তও আমরা নিয়েছি। এসব শর্তসমূহ স্ব স্ব কলেজেন বিভাগের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য খুব দ্রুততম সময়ের মধ্যে সাত কলেজের ওয়েবসাইট এবং কলেজগুলোতে পাঠানো হবে বলেও জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬