তরুণ লেখকদের বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরতে হবে: জবি উপাচার্য

১৭ আগস্ট ২০২১, ১২:২২ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আয়োজিত অনুষ্ঠান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আয়োজিত অনুষ্ঠান © টিডিসি ফটো

বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামিলীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। এ সময়টায় যত রকম মিথ্যা তথ্য দিয়ে বঙ্গবন্ধু, আওয়ামীলীগ এবং স্বাধীনতার যুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। তরুণ প্রজন্মের লেখকদেরকে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর আদর্শের সত্যতাকে লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে। একইসঙ্গে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

আজ সোমবার (১৬ আগস্ট) রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আয়োজিত ‘বাঙালি জাতির শোকের ৪৬ বছর’ শীর্ষক আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধু বেঁচে ছিলেন মাত্র ৫৫ বছর। এর মধ্যে তার রাজনৈতিক যে জীবন, তার অধিকাংশ সময় কাটিয়েছেন কারাগারে। তার সারাজীবন শুধু জনগণের কল্যাণে ব্যস্ত ছিলেন। এখন জাতির জনকের কন্যা, জননেত্রী শেখ হাসিনা করোনার মধ্যেও নিরলসভাবে, সারাদিন-রাত কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশকে এখন রোল মডেল বলা হয়। কিন্তু এখনো এসব উন্নয়নকে থামিয়ে দেয়ার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তরুণ লেখকদের তাদের লেখনির মাধ্যমে সকল অপশক্তি প্রতিহত করতে হবে। তরুণরা জাতির ভবিষ্যত। তাদের প্রথম কাজ হচ্ছে সত্য উদঘাটন করা এবং তা তুলে ধরা। যাতে করে তরুণ প্রজন্ম বিভ্রান্ত না হয়।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, বঙ্গবন্ধুর জীবনী পাঠ করলে দেখা যায়, তার সাথে সাংবাদিকদের হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল। আমরা যারা লেখক, লেখালেখির সাথে যুক্ত আছি, তাদের বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করতে হবে, চিন্তা-চেতনা লালন করে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসরাফিল আলম রাফিল। সহ-সভাপতি রায়হান রিয়াজ তপুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন প্রমুখ।

এসময় আলোচনা সভায় তরুণদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম, দৈনিক মানবকন্ঠের সহযোগী সম্পাদক ও কলামিস্ট দীপংকর গৌতম, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।

তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬