রমেকে মায়ের চিকিৎসা নিতে এসে মারধরের শিকার বেরোবি শিক্ষার্থী

১২ জুন ২০২১, ০৮:১৭ AM
মারধরের পর হাসপাতালের মেঝেতে পড়ে আছে বেরোবি শিক্ষার্থী রিয়াদ

মারধরের পর হাসপাতালের মেঝেতে পড়ে আছে বেরোবি শিক্ষার্থী রিয়াদ © টিডিসি ফটো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের চিকিৎসা নিতে এসে মারধরের শিকার হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াজুল করিম রিয়াদ।

গতকাল শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে সাত টায় রমেকের ইমাজেন্সি ইউনিটের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, রিয়াদ তার ছোট ভাই সহ অসুস্থ মাকে ভর্তি করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডে যান। ওয়ার্ডের দায়িত্বশীলরা ৩০ টাকার জায়গায় অতিরিক্ত টাকা দাবি করলে রিয়াদ অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করে। এতে একযোগে ১৫/১৬ জন এসে রিয়াদকে মারধর করে।

এসময় তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিমও মারধরের শিকার হন। ভুক্তভোগী রিয়াজুল করিম রিয়াদ বলেন, আমার মায়ের ডায়ালাইসিস করার জন্য আমি মাকে ভর্তি করতে এসে ইমার্জেন্সি ইউনিটের সামনে প্রায় ১৫ থেকে ১৬ জন আমাকে বেদম মারধর করে। তিনি আরো বলেন, এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে তারা আমাকে গুম করার হুমকি দেন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও মায়ের চিকিৎসা নিতে এসে মারধরের শিকার হলাম। আমি এর বিচার চাই।

তার ছোট ভাই রাশেদ করিম বলেন, মোবাইল দিয়ে আমি তাদের ছবি তোলার চেষ্টা করলে তারা আমাদের মোবাইল নিয়ে নেয়। তারা চলে যাওয়ার সময় মোবাইল ফেরত দেয় তারা।

এ বিষয়ে যোগাযোগ করতে চাইলে মেডিকেল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বলেন, ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম।

তবে জানা যায়, পরে দুইপক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টির মিমাংসা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence