ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান

২০ মে ২০২১, ০৪:২১ PM
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংসতার দৃশ্য

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংসতার দৃশ্য © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান গণহত্যা ও নিরীহ মানুষদের উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পাশাপাশি এ হামলা বন্ধে দ্রুত কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (২০ মে) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, আল-আকসা মসজিদে গত ১০ মে নামাজরত মুসল্লিদের উপর হামলার মধ্য দিয়ে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ন্যাক্কারজনক এ হামলায় ইতোমধ্যে ২১৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যার মধ্যে ৬৩ জন শিশু। দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক উচ্ছেদ সকল প্রকার মানবিক মানদণ্ড, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়াও ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলি আগ্রাসন অনতিবিলম্বে বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬