মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা কলেজ ছাত্রের মৃত্যু

০১ এপ্রিল ২০২১, ০৪:৪২ PM
জুবায়ের হোসেন জুয়েল

জুবায়ের হোসেন জুয়েল © টিডিসি ফটো

মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম জুবায়ের হোসেন জুয়েল। জুয়েল ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিহত জুবায়েরের বড় ভাই মোহাম্মদ রাসেল নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুবায়েরসহ তার তিন বন্ধু পদ্মা সেতু দেখতে গিয়েছিলো। ঢাকায় পৌঁছে রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে বাসায় ফেরার পথে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে।

তিনি জানান, এসময় তার সাথে থাকা দুই বন্ধু তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। বন্ধুদের ফোন পেয়ে স্বজনরা ঢাকা মেডিকেলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে ৷ এদিকে তার মৃত্যুতে ঢাকা কলেজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি জুয়েলের শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬