প্রতিপক্ষের ব্যানার নিয়ে গেল কুবি ছাত্রলীগ

১০ জানুয়ারি ২০২১, ১০:২৭ PM

© টিডিসি ফটো

আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে লাগানো একপক্ষের ব্যানার নিয়ে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অপর পক্ষে নেতাকর্মীরা। রবিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের ১ যুগ পূর্তি উপলক্ষে দক্ষিণ মোড়ে ভ্যানচালকের মাধ্যমে ব্যানার পাঠায় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী ও ছাত্রলীগ কর্মী আবুল হাসান। পরে বিষয়টি জানতে পেরে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে চলে যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কুবি শাখার সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী।

এ বিষয়ে রেজা-ই-ইলাহী বলেন, আওয়ামী লীগের এক যূগ পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ব্যানার লাগাতে আমাদের লোক গেলে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ব্যানারগুলো ছিড়ে ফেলে এবং ছিনিয়ে নিয়ে যায়। এর মাধ্যমে তারা ছাত্রলীগকে ব্যাক্তিকেন্দ্রিক করে ফেলছে।

অভিযোগের বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ব্যানারগুলো কেউ নিয়ে গেছে বলে শুনেছি। হতে পারে তারা নিজেরাই ব্যানারগুলো নিয়ে গিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে। তবে যাদের ব্যানার তারা শাখা ছাত্রলীগের কেউ না।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, বিষয়টি আমি একটু আগে জানতে পেরেছি। শাখা ছাত্রলীগের নেতাকর্মী না হয়েও নাম ব্যাবহার করায় সেখানে উপস্থিত শাখার নেতাকর্মীরা বিশৃঙ্খলা এড়াতে ব্যানার-ফেস্টুন গুলো নিয়ে যায়।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬