সৌরশক্তি বিষয়ক গবেষণা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান

২৯ নভেম্বর ২০২০, ০১:১৩ PM

দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগ। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাটেরিয়ালস, এনার্জি, এনভায়রনমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং-২০২০’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউসিজি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।  

আজ রোববার (২৯ নভেম্বর) সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের আয়োজনে এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। বৈশ্বিক মহামারীর কারণে অনেকে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি এবং অনেকে স্বশরীরে এতে অংশ নেন। দু’দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামীকাল ৩০ নভেম্বর।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইউসিজির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, শিক্ষা এবং গবেষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ল্যাব গবেষণায় এ বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে গেছে। তিনি বলেন, ‘সৌরশক্তি বিষয়ক গবেষণা ভবিষ্যত প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এ বিষয়ে গবেষণার মাধ্যমে আরও উন্নয়ন ত্বরান্বিত করবেন বলে বিশ্বাস করি।’

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় এগিয়ে যাচ্ছে। সর্বোচ্চ ইম্প্যাক্ট ফ্যাক্টর অর্জনের মাধ্যমে ইতোমধ্যে তাঁরা এর প্রমাণও রেখেছে।’ করোনা মহামারির মধ্যেও এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করায় কেমিকৌশল বিভাগ এবং অন্যন্যা সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

যবিপ্রবিতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন

যবিপ্রবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে মূল বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাঙ্গের অধ্যাপক ড. মাকসুদুর রহমান খান, মালয়েশিয়ার ইউনিভার্সিটি তেনেগা ন্যাশনাল শিলানগড়ের অধ্যাপক ড. নওশাদ আমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, যবিপ্রবির অধ্যাপক ড. আমিনুর রহমান প্রমুখ।

সম্মেলনে ডিনস কমিটির আহবায়ক ড. মোঃ নাসিম রেজা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, ড. এস এম নূর আলম মনি, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে আছেন কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অছিকুর রহমান। সম্মেলন পরিচালনা করছেন কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া আক্তার সুমি।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950