কুবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২৭ নভেম্বর ২০২০, ০৬:৫২ PM
কর্মশালায় অতিথিরা

কর্মশালায় অতিথিরা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী ‘ফিন্যান্সিয়াল এন্ড অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে কুবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আসাদুজ্জামান ও রেজিস্ট্রার অধ্যাপক মো. আবু তাহের। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড একাউন্টস দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক পরিচালক ইব্রাহিম কবির এবং ইউজিসি'র পাবলিক ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক কামাল হোসাইন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যোগ হয়ে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, কর্মকর্তাদের দক্ষতা অর্জনের জন্য ট্রেইনিং প্রোগ্রাম প্রয়োজন। একটা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রত্যেক জনশক্তিকে প্রযুক্তিগত জ্ঞান সহ সব ধরনের দক্ষতা প্রয়োজন। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির এমন প্রোগ্রাম আগামীতে দক্ষ জনশক্তি গড়ে তুলবে।

ঢাবির হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য সিফাত টানা তিনবারের চ্যাম্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬