জাককানইবির পরিবহন পুলে যুক্ত হল আরও ২টি বাস

২৬ নভেম্বর ২০২০, ০৪:৫৫ PM

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) পরিবহন পুলে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য নতুন পরিবহন যুক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবহনগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য দু'টি বড় বাস, শিক্ষক-কর্মকর্তাদের জন্য একটি মিনি বাস ও ট্রেজারারের জন্য একটি পাজেরো স্পোর্ট জীপ পরিবহন দপ্তরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক মো. আরিফুর রহমান গাড়িগুলো গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সিএসএফ দলের সদস্য তারিক এবার ছাত্রদলের …
  • ০৬ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে: ববি হা…
  • ০৬ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
close