পরীক্ষা নেয়ার দাবিতে কুবিতে মানবন্ধন

২৫ নভেম্বর ২০২০, ১১:৫৮ AM

© টিডিসি ফটো

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।

‘এক দফা এক দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই’, ‘খুলছে সিনেমা হল বন্ধ কেন পরীক্ষা হল?’ ‘আটক শুধু আমরাই নিয়োগ পরীক্ষা বন্ধ নাই’- এমন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা দেয়ার দাবি জানানো হয়। এছাড়া মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলে, যখন স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন, সে সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কোন উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোন সিদ্ধান্তে আসতে পারছে না।

একাউন্টিং বিভাগের শিক্ষার্থী বাহার উদ্দিন বলে, আমাদের বাবা দাদাদের কি টাকার খনি আছে, যা দিয়ে দিনের পর দিন বছরের পর বছর ফাইনাল পরীক্ষার জন্য ঘুরবো। এ কারণে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।

এসময় মানবন্ধনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রায় সকল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্কুল-কলেজের পাঠদান ও স্বীকৃতির অনুমোদন শিক্ষা বোর্ডের অধীন…
  • ০৫ এপ্রিল ২০২৬
এক মিলিয়ন হওয়ার পরদিন উধাও ভাইরাল সেই ‘তাজু ভাই ২.০’ পেজ
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধা…
  • ০৫ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ২ জনের, সন্দেহজনক আরও ১০
  • ০৫ এপ্রিল ২০২৬
তেল খনি ও জ্বালানি অবকাঠামোয় হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে ওপ…
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্র…
  • ০৫ এপ্রিল ২০২৬