শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে ব্যাপক আয়োজন চলছে: শিক্ষামন্ত্রী

২৪ নভেম্বর ২০২০, ০৩:১৪ PM

© সংগৃহীত

দেশের সব ধরনের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র ক্যারিকুলাম পরিবর্তন-পরিমার্জন নয়, সবকিছুতে পরিবর্তন আনতে ব্যাপক আয়োজন চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলআর (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে ‘COMPREHENSIVE LEARNING MANAGEMENT SYSTEM (CLMS), REMOTE PROCTORING WITH PLAGIARISM CHECKER’ সফটওয়্যারের এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা শিক্ষার্থীদের যে ধরনের শিক্ষায় নিয়ে আসিনা কেন সে যেন সেই শিক্ষা থেকে সঠিকভাবে জ্ঞান, দক্ষতা, সঠিক মানসিকতা— সবটুকু যেন পেতে পারে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আমরা যেন সেভাবে করে গড়ে তুলতে পারি সেজন্য একটা ব্যাপক আয়োজন চলছে।

তিনি বলেন, শুধু ক্যারিকুলাম পরিবর্তন-পরিমার্জন নয়, অবকাঠোমো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার— সবদিকে এবং সবকিছু নিয়ে আমরা একযোগে কাজ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় শিখন পদ্ধতিতে আমাদের পরিবর্তন আনা খুুব প্রয়োজন, যেটি আমরা আনার চেষ্টা চালাচ্ছি। আমাদের আধুনিক যে শিক্ষার প্রয়োজন রয়েছে সেই শিক্ষা এবং কারিগরি শিক্ষা যেটি বঙ্গবন্ধু জোর দিয়েছিলেন আর বর্তমানে বঙ্গবন্ধু কন্যাও জোর দিচ্ছেন। সে বিষয়টি মাথায় রেখে কাজ করছি।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিইউপির ভিসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রমুখ বক্তব্যে রাখেন।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950