কুবির আইন অনুষদের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

২৩ নভেম্বর ২০২০, ০৭:৩৬ PM
চ্যাক হস্তান্তর অনুষ্ঠান

চ্যাক হস্তান্তর অনুষ্ঠান © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের স্নাতক চূড়ান্ত পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রথম দশজন শিক্ষার্থীকে এককালীন মেধা বৃত্তি প্রদান করবে তপন বিহারী নাগ ট্রাস্ট। এর আগে এ বৃত্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাথে অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’র শিক্ষাবৃত্তি বিষয়ক চুক্তি সম্পন্ন হয়।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানের নিকট ট্রাস্ট’র শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর করেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আবু বকর ছিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মো. শামিমুল ইসলাম, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন , শিক্ষক সমিতির সভাপতি মোঃ রশিদুল ইসলাম শেখ, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. নাছির উদ্দিন এবং ছাত্রলীগ কুবি শাখার সভাপতি ইলিয়াছ হোসেন সবুজ।

এর আগে গত ১৬ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাথে অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’র শিক্ষাবৃত্তি বিষয়ক চুক্তি সম্পন্ন হয়। চুক্তি স্বাক্ষরের পর কুমিল্লা জেলা সরকারী কৌশুলী (জি.পি) তপন বিহারী নাগ তাঁর ট্রাস্টের নামে নিজস্ব চেম্বারে দশ লাখ টাকার চেক আইন বিভাগের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিকের হাতে হস্তান্তর করেন।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬