উচ্চশিক্ষার পাঠ্যসূচিতে চাকরির বিষয়ও সংযুক্তি চান ইউজিসি চেয়ারম্যান

২২ নভেম্বর ২০২০, ১০:০৭ PM
অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ

অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম ও এডুকেশন সিস্টেমের পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেছেন, ক্যারিকুলামে একাডেমিক বইয়ের পাশাপাশি চাকরি সম্পর্কিত বেসিক বইগুলো আনতে হবে।

৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনলাইন আলোচনা সভার ওয়েবনিয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষা ব্যবস্থার সাবেক পদ্ধতির পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের পরিবর্তনশীল বাইরের জগতের দিকে তাকাতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। তা না হলে আমাদের শিক্ষার্থীরা চাকরি পাবে না এবং হতাশ হবে।

তিনি বলেন, আমাদের বাহ্যিক বা শারীরিক সুবিধা বাড়ছে। কিন্তু আমরা কোয়ালিটি সম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে পারছি না। অবকাঠামোগত উন্নয়ন বাড়ছে, কিন্তু শিক্ষার গুণগত মান বাড়াতে পারছি না, এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। সুতরাং শিক্ষার গুণগত মানকে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

এছাড়া এসময় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্যারিকুলামে পরিবর্তন এনে যাতে শিক্ষার গুণগত মান বাড়ে কতৃপক্ষ সে ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ওয়েবনিয়ারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মো. আব্রাহাম লিংকন, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির সভাপতি মো. মোফাজ্জেল হোসেন লাল, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি মো. আতিয়ার রহমানও ওয়েবনিয়ারে বক্তব্য রাখেন।

ওয়েবিনারে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য ওয়েবিনারের সভাপতি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রকৃতি এবং জ্ঞানচর্চা যেন হাত ধরাধরি করে চলছে।

তিনি বলেন, ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’, ‘শাশ্বত মুজিব’, ‘মুক্তির আহবান’, ‘মুক্তবাংলা’ ইত্যাদি স্থাপনাগুলো এ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করছে। বিশ্ববিদ্যালয় দিবসে আমরা অঙ্গিকার করছি, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন পূরণের পথে সমবেতভাবে আমরা এগিয়ে যাবো।

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence