ডিজিটাল ভুয়া খবর যাচাই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৯ নভেম্বর ২০২০, ১১:৪৩ PM
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিশনে কর্মশালা অনুষ্ঠিত হয়

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিশনে কর্মশালা অনুষ্ঠিত হয় © টিডিসি ফটো

বিশ্বব্যাপী ইন্টারনেটে ভুয়া খবর এবং গুজবের পরিমাণ বেড়েই চলেছে। গুজবের কারণে সৃষ্টি হচ্ছে সহিংসতা, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। গুজবের জনরোষে ২০১৯ সালেই আহত হয়েছেন ২৫ জন। মারা গেছেন কমপক্ষে সাত জন। চলতি ২০২০ সালে করোনা পরিস্থিতেতে ভার্চুয়াল জগতে বেড়েছে গুজবের অস্তিত্ব। এ পরিস্থিতে গুজব ও ভুয়া তথ্য যাচাইয়ে সাংবাদিকদের জন্য বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিশনে করোনাকালীন সচেতনতা অবলম্বন করে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক কর্মশালা। 

প্রেনিউর ল্যাব ইয়ুথ এন্ড ইনোভেশন ট্রাস্ট এবং ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম সাংবাদিকদের জন্য ডিজিটাল ফেক নিউজ যাচাই কর্মশালা সিরিজের আয়োজন করে। আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রোগ্রাম এ আয়োজনটির স্ট্রাটেজিক পার্টনার হিসেবে ছিল। ‘ডিজিটাল ভেরিফিকেশন ওয়ার্কশপ’ শিরোনামের কর্মশালাটিতে নানা টুলস ও ভুয়া সংবাদ যাচাইয়ের দিক- নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন সাংবাদিকতা, প্রযুক্তি এবং আইন বিশেষজ্ঞরা। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন- ব্রাক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক সাইমুম রেজা তালুকদার, দৈনিক যুগান্তরের সাংবাদিক মিজানুর রহমান সোহেল, আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রজেক্ট এর সোস্যাল মিডিয়া ও ব্রান্ডিং স্পেশালিষ্ট হাসান বেনাউল ইসলাম, এফএনএফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসেন ও প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ এবং প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নিজামী ও চেয়ারপার্সন রাখশান্দা রুখাম। 

কর্মশালায় অংশগ্রহণকারীদের রিভার্স ইমেজ যাচাইকরণ, খবর যাচাই, ইন্টারনেট নিউজ আর্কাইভ যাচাই এবং সোশ্যাল মিডিয়া অডিটের জন্য জিও-লোকেশনের ব্যবহার বিষয়গুলি হাতে কলমে শেখানো হয়। এছাড়া অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয়া হয় খবর ভেরিফিকেশন করার নানান টুলস।

এর আগে রাজশাহীতে সিরিজের প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর। সেখানে রাজশাহী অঞ্চলের সাংবাদিকরা অংশ নেন। এছাড়াও প্রেনিউর ল্যাব এবং এফএনএফ বাংলাদেশের নিরাপদ ডট অনলাইন প্ল্যাটফর্মটি প্রদর্শিত করা হয়, যেখানে সকল বয়স ও পেশার মানুষের জন্য ডিজিটাল নিরাপত্তা ভিত্তিক নানান কন্টেন্ট ও টুল পাওয়া যাবে।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬