ধর্ম ও নারীকে নিয়ে কটূক্তি, বিশ্ববিদ্যালয় ছাত্রকে শোকজ

১৯ নভেম্বর ২০২০, ০৬:২৯ PM
তৌহিদ ফেরদৌস শাওন

তৌহিদ ফেরদৌস শাওন © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থী তৌহিদ ফেরদৌস শাওনকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা ও নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এ নোটিশ দেয়া হয়।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাশ জানান, বিষয়টি নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র। তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে নোটিশে।

প্রক্টর ড. সুব্রত কুমার দাশ জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে নোটিশের জবাব দিতে হবে। এছাড়া বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রহিমা নাসরিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- রসায়ন বিভাগের শিক্ষক ড. নাজমুল কায়েস এবং আইন বিভাগের শিক্ষক সুপ্রভাত হালদার। কমিটির সদস্যরা আগামী ৭ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্তমূলক প্রতিবেদন ও সুপারিশমালা তৈরি করবেন।

এর আগে তৌহিদ ফেরদৌস শাওন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মুসলিম বিয়ের দেনমোহর এবং বাঙালি মুসলিম নারীদের নিয়ে অশালীন ভাষায় স্ট্যাটাস ও কমেন্ট করেন বলে অভিযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে অভিযুক্ত শাওন দাবি করেন পুরো বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননা ও নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য প্রদানকারী তৌহিদ ফেরদৌস শাওনকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে গতকাল বুধবার (১৮ নভেম্বর) মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা শাওনকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950