প্রধানমন্ত্রীর চাচীর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

১৭ নভেম্বর ২০২০, ০৪:১০ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শেখ আবু নাসেরের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উপাচার্য মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, মরহুম শেখ রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা। সোমবার রাত ৯টার দিকে রাজধানীে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে যান।

সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবিতে স্নাতকে ভর্তির অনলাইন প্রক্রিয়া শুরু, চলবে ২৫ এপ্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের…
  • ১৮ এপ্রিল ২০২৬
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬