শিক্ষার্থীদের ইন্টারনেট কেনার টাকা দিল ইবি

১৬ নভেম্বর ২০২০, ০৭:৪৫ PM
চ্যাক হস্তান্তর অনুষ্ঠান

চ্যাক হস্তান্তর অনুষ্ঠান © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনলাইন শিক্ষাকার্যক্রম সচল রাখতে শিক্ষার্থীদের ডাটা ক্রয়ে জন্য সাড়ে তিন লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ সোমবার ভিসি অফিসের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম।

জানা যায়, শিক্ষকদের একদিনের বেতন কর্তনবাবদ মোট ৩ লাখ ৪৩ হাজার ২০ টাকা। সংগৃহীত টাকা আনুপাতিক হারে ভাগ করে ৩৪ বিভাগের সভাপতিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দেওয়া হয়। অবশিষ্ট টাকা করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ডাটা কেনায় সহায়তার অংশ হিসেবে আজ সোমবার আনুপাতিক হারে ভাগ করে সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close