আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা শুরু

১৫ নভেম্বর ২০২০, ০৯:৫৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আজ রোববার (১৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৮ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক পরীক্ষা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে েএই পরীক্ষা। 

তথ্যমতে, করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা বিষয়ভিত্তিক ভিডিও কনফারেন্সের (জুমঅ্যাপস) মাধ্যমে এবং ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.ac.bd/)-এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। 

ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬