বর্ণিল আয়োজনে ইবিতে দীপাবলি উৎসব

১৪ নভেম্বর ২০২০, ১০:৫৭ PM
দীপাবলী -আলোর উৎসব

দীপাবলী -আলোর উৎসব © টিডিসি ফটো

দীপাবলী -আলোর উৎসব আজ। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলী। বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এ দীপবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উৎসবটি উপলক্ষে প্রদীপের আলোকরশ্মি, মোমবাতি প্রজ্জ্বলন, রঙিন ফানুস ও আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ যেন ঘুমন্ত-জনমানবশূন্য ক্যাম্পাসকে সরব ও জাগ্রত করার অনন্ত প্রয়াস। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ এ উৎসবের আয়োজন করে। এসময় নানা রঙের আলোতে পুরো ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সন্ধ্যায় প্রদীপ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুদীপ্ত কুমার ম-ল, সাংগঠনিক সম্পাদক হৃদয় পাল, জয়ন্ত দেসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এসময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সিড়িসহ বিভিন্ন স্থানে প্রায় এক হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর শান্তি, মুক্তি ও আনন্দের বাহকরূপী ফানুস উড়ানো হয়। একইসাথে ফুটে ওঠে আতশবাজির ঝলকানি।

এসময় শিক্ষার্থীদের আনন্দধ্বনি ও কোলাহলে মেতে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এছাড়াও টিএসসসিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে মিষ্টি বিতরণ, আরতি ও ধর্মীয় সংগীতসহ নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

দীপাবলি অনুষ্ঠানে পরিষদের সহ-সভাপতি সুদীপ্ত কুমার ম-ল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। এ অনুষ্ঠান সেটাই প্রমাণ করে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সবাই এক হওয়ার প্রত্যয় উদয় হোক সবার মাঝে। দীপাবলির এই আলোয় আমাদের দেশ, সমাজের সকল অমানিশা দূর হোক- এটাই আমাদের প্রত্যাশা।

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence