জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা শুরু কাল

১৪ নভেম্বর ২০২০, ১২:০২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৮ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক পরীক্ষা আগামীকাল রবিবার (১৫ নভেম্বর) শুরু হচ্ছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা বিষয়ভিত্তিক ভিডিও কনফারেন্সের (জুমঅ্যাপস) মাধ্যমে এবং ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.ac.bd/)-এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। 

 

 

 

৫ ঘণ্টা পর রেললাইন থেকে সরানো হলো বাস, ট্রেন চলাচল স্বাভাবিক
  • ২২ মার্চ ২০২৬
ফিতরার নামে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ, আটক ২ জামায়াতকর্মী
  • ২২ মার্চ ২০২৬
ঈদে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের জন্য শাবিপ্রবি ছাত্রশিবিরের …
  • ২২ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
  • ২২ মার্চ ২০২৬
কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান
  • ২২ মার্চ ২০২৬
টানা পাঁচ দিনের বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস, আছে যেসব জেলা
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence